ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দায়ী সনদপত্র বা NoC প্রদানের নিয়ম

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রেজিস্ট্রি অফিসের নির্দায়ী সনদ বা NoC বা NEC প্রদানের নিয়ম

Last Updated on 22/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

নিবন্ধন পরিদপ্তরের গত ০৬.১২.১৯৮২ খ্রিঃ তারিখের স্মারক নং ১জি/১৯/৭০/১২৪৮৬ এর মাধ্যমে প্রেরিত পত্রে গৃহনির্মাণ ঋণদান সংস্থা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড- এই তিন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক “নির্দায়ী সনদপত্র” বা NEC প্রদানের কথা বলা হয়। এই তিন প্রতিষ্ঠান ব্যতিত সরকারি বা বেসরকারি অন্য কোন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক সাব-রেজিস্ট্রার কর্তৃক নির্দায়ী সনদপত্র প্রদানের বিধান নাই।

তবে কোন প্রতিষ্ঠান যদি যথাযথ ফিস প্রদানপূর্বক নির্দায়ী সনদপত্র বা NEC পেতে চায়, তাহলে রেজিস্ট্রারিং অফিসারগণ সে প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত ক্ষমতাবান কর্মকর্তা বা কর্মচারীকে রেজিস্ট্রেশন আইনের ৫৭ ধারা এবং রেজিস্ট্রেশন বিধিমালার ১০৯ (২) এর বিধান মোতাবেক আবেদনে বর্ণিত সম্পত্তির বিভিন্ন তথ্যাদি সংগ্রহের অনুমতি প্রদান করতে পারে।

সরকারি ফি পরিশোধ স্বাপেক্ষে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত তল্লাশকারক (দলিল লেখক) এর মাধ্যমে রেকর্ড তল্লাশ পূর্বক তাঁর নিকট থেকে নির্দায়ী সনদ বা NEC গ্রহণ করতে পারেন।  

 

সাব-রেজিস্ট্রার কোন কোন প্রতিষ্ঠানকে NEC প্রদান করবেন সে বিষয়ে নিবন্ধন অধিদপ্তরের পত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রির যেকোন তথ্য জানতে এখানে ক্লিক করুন AmarVumi.com

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

1 comment